Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

BN DESK
02 September 2026, 12:48 PM পড়তে ১ মিনিট
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে সিলেটের জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয় যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অটোরিকশাচালকের অবস্থা গুরুতর।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার