Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 12:54 PM পড়তে ১ মিনিট
সিলেটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে  এই দুর্ঘটনা ঘটে।


নিহত আলী আহমদ (৩৬) মোগলাবাজার এলাকার ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আলী আহমদ মোটরসাইকেলযোগে মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিলেটগামী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, বাসের চালককে গ্রেপ্তার করা যায়নি।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার