Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

BN DESK
02 September 2026, 01:00 PM পড়তে ১ মিনিট
সিলেটে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার দাঁড়িপাতন নামক স্থানে এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুই বাসের ২০ যাত্রী। বাস দুটি আমাদের হেফাজতে রয়েছে।

এলাকা: সিলেট গোলাপগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার