Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বিজিবির বিশেষ টহল, আমেরিকান রিভলভার উদ্ধার

BN DESK
02 September 2026, 12:29 PM পড়তে ১ মিনিট
সিলেটে বিজিবির বিশেষ টহল, আমেরিকান রিভলভার উদ্ধার

সিলেটের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার উদ্ধার করেছে ৪৮ বিজিবি।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড়া সেতুর কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সিলেটের জাফলং সীমান্ত থেকে ৪টি ভারতীয় এয়ারগান জব্দ করে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় সেতু সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এরপর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে রাত ২টা ৫০ মিনিটের দিকে সেতুর পশ্চিম পাশে বরই গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার (মেড ইন ইউএসএ) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বিজিবির বিশেষ টহল, আমেরিকান রিভলভার উদ্ধার

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার