Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৮

BN DESK
10 October 2025, 09:56 AM পড়তে ১ মিনিট
সিলেটে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৮

সিলেটের জকিগঞ্জে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত টমটম চালক নিহত হয়েছেন। এ সময় বর-কনে, নারী শিশুসহ অন্ততপক্ষে ৮ জন গুরুতর আহত হন।

আজ বুধবার (১৮ জুন ) বিকেল ৪ টার দিকে কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকার জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর ঘটেছে।

নিহত টমটম চালক বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শাহাবুদ্দিন সাবু (৪৮)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে বুধবার মানিকপুর ইউপি'র বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে কনে নিয়ে বরের বাড়ি ফেরার পথে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা (টমটম) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।  এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহাবুদ্দিন সাবু নিহত হন এবং বরযাত্রীর গাড়িতে থাকা বর-কনে, নারী শিশুসহ অন্ততপক্ষে আরও ৭/৮ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন। তবে আহতদের  নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেওয়া হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বরযাত্রী বহনকারী গাড়ির সঙ্গে অটোরিকশা টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহত শাহাবুদ্দিনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৮

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার