Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ভারতীয় কমলা ভর্তি একটি ট্রাক জব্দ, আটক ২

BN DESK
02 September 2026, 01:47 PM পড়তে ১ মিনিট
সিলেটে ভারতীয় কমলা ভর্তি একটি ট্রাক জব্দ, আটক ২

নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানার মুরাদপুর পয়েন্টে অবৈধভাবে ভারত থেকে আনা কমলা ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে চেকপোস্ট বসিয়ে কমলা ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় দুই ব্যক্তিকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন— রাজশাহী জেলার দামকুড়া থানার জালালপাড়া গ্রামের নৌশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৩) ও একই জেলার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের নাদের আলীর ছেলে জুয়েল বাবু (৩২)।


সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘জব্দকৃত ৫১৬ ক্যারেট কমলার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

এলাকা: সিলেট সিলেট সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ভারতীয় কমলা ভর্তি একটি ট্রাক জব্দ, আটক ২

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার