Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত

BN DESK
10 October 2025, 08:59 PM পড়তে ১ মিনিট
সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। শনিবার দুপুর পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।

এলাকা: সিলেট কানাইঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার