Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 12:49 PM পড়তে ১ মিনিট
সিলেটে  মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।

গ্রেপ্তাররা হচ্ছেন, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রুপম আহমদ।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলা  রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তারা। গ্রেপ্তারদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার