Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে মাদকসেবীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

BN DESK
02 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট

সিলেট নগরের কিনব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমন আচার্য। তিনি র‍্যাব-৯ এর সদস্য।

পুলিশ জানায়, র‍্যাব ও সিভিল টিমের সদস্যরা মাদকসেবী এবং ছিনতাইকারীদের ধরতে নগরের কিনব্রিজ এলাকায় অভিযান চালাচ্ছিল। ওই সময় সে এলাকায় এক যুবক মাদক সেবন করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যেতে চাইলে সিভিল টিমের এক সদস্য তাকে জাপটে ধরার চেষ্টা করেন। এ সময় মাদকসেবী ওই যুবক র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত ইমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানিয়েছেন, র‍্যাব সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককেও আটক করা হয়েছে। সে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে মাদকসেবীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার