সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং গতকাল শুক্রবার (২৮/০২/২০২৫) গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, সিলেট রিজিওনাল হেড ও এসভিপি দেবজ্যোতি মজুমদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।
সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
BN DESK
05 September 2026, 09:49 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর