Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে মোটরসাইকেল কেনাবেচায় পুলিশের নতুন নির্দেশনা

BN DESK
27 February 2026, 02:12 AM পড়তে ১ মিনিট

সিলেট নগরীতে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রির ক্ষেত্রে মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রেতারা অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার কাছে হস্তান্তর করবেন। এই নির্দেশনা অমান্য করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার  নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেল যোগে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ছিনতাই নিয়ে আলোচনার মধ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হলো। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে মোটরসাইকেল কেনাবেচায় পুলিশের নতুন নির্দেশনা

B
BN DESK | 27 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার