Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে যুবককে খুন করে মোটরসাইকেল নিয়ে গেল দুষ্কৃতকারীরা 

BN DESK
10 October 2025, 09:42 PM পড়তে ১ মিনিট
সিলেটে যুবককে খুন করে মোটরসাইকেল  নিয়ে গেল দুষ্কৃতকারীরা 

নিউজ ডেস্ক:  সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে সাহেল শাহরিয়ার নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে তাকে হত্যা করা হয়। সাহেল উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারীরা তার পথ আটকে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় সাহেলকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

এলাকা: সিলেট গোয়াইনঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে যুবককে খুন করে মোটরসাইকেল নিয়ে গেল দুষ্কৃতকারীরা 

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার