Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে লেগুনাকে পিকআপের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে ৬

BN DESK
19 March 2024, 12:09 PM পড়তে ১ মিনিট
সিলেটে লেগুনাকে পিকআপের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে ৬

মফস্বল ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে লেগুনাকে পিকআপের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই দুর্ঘটনা কবলিত লেগুনার যাত্রী ছিল। একই পরিবারের সবাই বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।

সোমবার (১৮ মার্চ) বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেলে মৃতের সংখ্যা ৬ জনে উন্নীত হয়। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো  সুষিতা পাত্র (৩৫), ৬ মাস বয়সি মেয়ে বিজলী, শ্যামলা পাত্র (৫৫), মঙ্গলী পাত্র (৫৫), সাবিত্রি পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে পাঁচটি লেগুনা ভাড়া করে সিলেট-তামাবিল সড়ক দিয়ে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিল। সিলেট নগরীর এক ব্যক্তি দরবস্ত বাজার থেকে একটি গরু কিনে পিকআপ যোগে যাচ্ছিল। দরবস্ত পল্লী বিদ্যুতের অফিসের সামনে পৌঁছালে লেগুনাটিকে ওই পিকআপটি ধাক্কা দেয়। তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে মঙ্গোলীর মেয়ে অনামিকার সঙ্গে মোকামপুঞ্জির পুষ্টিং পাত্রের বিয়ে হয়। ওই দুর্ঘটনায় সর্বশেষ মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে লেগুনাকে পিকআপের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে ৬

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার