Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবাশ্বির আলী মৃত মজমিল আলীর ছেলে এবং বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী জানায়, গত ১০ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে হিমিদপুর এলাকার নিজ বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলার সময় মোবাশ্বির আলী কৌশলে অন্যান্য শিশুদের দোকানে পাঠিয়ে দেন। এরপর সে ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর ঘটনাটি জানাজানি হলে ভিকটিমকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

এলাকা: সিলেট বিশ্বনাথ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার