Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পর্যটক মাইনুল ইসলাম রিফাতের(২১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বাবার নাম হাতিম মিয়া। সে নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, নবীনগর সরকারি কলেজের চার সহপাঠী বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে সবাই মিলে গোসল করতে নদীতে নামেন। কিছুক্ষণ পর স্রোতের টানে রিফাত নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উসমান গনি জানান, সাদাপাথর বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

B
BN DESK | 15 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার