Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে সাবেক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারি আটক

BN DESK
02 September 2026, 12:46 PM পড়তে ১ মিনিট
সিলেটে সাবেক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক:    সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে  সাবেক ইউপি সদস্যসহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন হলেন, বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তারা দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। কিন্তু তারা কখন গ্রেফতার হননি। বাড়িতে মাদক মজুত করে পাইকারি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।


সূত্র জানায়, সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামের বাসিন্দা মো. আবদুল কাদির। তার বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায়। বাড়ির পাশে রয়েছে বিজিবির ক্যাম্প। আবদুল কাদিরের বড়ভাই আবদুল মুকিত স্থানীয় ইউপি সদস্য হওয়ায় এলাকায় তাদের বেশ আধিপত্য ছিল। দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালানের ব্যবসা চালিয়ে গেলেও কখনও আটক হননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে তাদের কাছে ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান ছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপপরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপপরিদর্শক মুস্তফা কামাল, এনামুল হক খান, সিপাহী প্লাবন দাশ, দিজেন্দ্র দাশ, মোহন মিয়া ও এহসানুল হক উপস্থিত ছিলেন।

এলাকা: সিলেট জকিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে সাবেক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারি আটক

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার