Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

BN DESK
02 September 2026, 02:36 PM পড়তে ১ মিনিট
সিলেটে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার ১শ' টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ।
 
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
 
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবির হাওর এবং লাফার্জ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেট কার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার ১শ' টাকা। 
এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার