Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে স্বামীর শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

BN DESK
02 September 2026, 02:00 PM পড়তে ১ মিনিট

সিলেটে স্বামীর শাবলের আঘাতে আক্তার মোহনা(২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় জেলার গোলাপগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ফাহমিদা আক্তার জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ছদরুল ও মোহনার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছদরুল শাবল দিয়ে মোহনার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ছদরুল ও মোহনার সংসারে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ফাহমিদার বাবা মুমিনুল ইসলাম অভিযোক করেন, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে জাহিদুল ইসলাম নানাভাবে নির্যাতন করত। বিভিন্ন সময় মেয়ের ভবিষ্যতের দিকে চেয়ে আমরা তাকে সামর্থ্য অনুযায়ী যা পেরেছি দিয়েছি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা স্বামীর আঘাতে মারা গেছেন। অভিযুক্ত স্বামীকে আটকে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে স্বামীর শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার