Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

BN DESK
02 September 2026, 12:51 PM পড়তে ১ মিনিট
সিলেটে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট নগরে সাতসকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝটিকা মিছিল করেছে অন্তর্র্বতীকালীন সরকারের নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মিছিল হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ গেইট থেকে মিছিল শুরু করে চৌহাটা আসার আগেই ব্যানার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছলটির ছবি ও ভিডিওচিত্রে ছাত্রলীগের পদদারী বা পরিচিত কোন নেতাকে দেখা যায়নি।

মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার