Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের জড়িত আটক ১০

BN DESK
02 September 2026, 12:47 PM পড়তে ১ মিনিট
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের জড়িত আটক ১০

নিউজ ডেস্ক:  সিলেটে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলের সময় কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে  হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। 


সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

আটকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাইয়ের ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জের হাছানগর ও কাজীটুলার আরব আলী ছেলে ইমন, কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিবসহ ১০ জন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, “ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানোর প্রতিবাদে সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল জনতা কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা লুটপাটের সঙ্গে জড়িত থাকা ১০ জনকে আটক করেছি।”

তিনি আরো বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ জনতা। এ সময় ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে কেএফসির রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে নগরীর দরগাহ, জিন্দাবাজার, বন্দর বাজারসহ ৪টি বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। 

সোমবার বিকেলের দিকে এসব ঘটনা ঘটে।

এলাকা: সিলেট সিলেট সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের জড়িত আটক ১০

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার