Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 02:41 PM পড়তে ১ মিনিট

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে ৩৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০২ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।

বর্তমানে হামের সন্দেহে চিকিৎসাধীন ৩৩৫ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন হামের সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। মৃত দুজনের একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।

জেলা অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের সন্দেহে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৭ জন মারা গেছেন।

অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর এ পর্যন্ত বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন। সন্দেহভাজন ও নিশ্চিত, দুই হিসাব মিলিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে রুবেলার দুজন রোগীও রয়েছেন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 27 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার