Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হামের উপসর্গ আরও ২ শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 02:30 PM পড়তে ১ মিনিট

২৮ ঘন্টায় হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এদের একজনের বয়স ৪ মাস ও অন্যজনের বয়স ৭ মাস। 

বর্তমানে হামের উপসর্গ নিয়ে  সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৪ রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় ২১ জন রোগী শনাক্ত হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ৭৭৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হামের উপসর্গ আরও ২ শিশুর মৃত্যু

B
BN DESK | 06 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার