Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫

BN DESK
02 September 2026, 01:59 PM পড়তে ১ মিনিট

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সন্দেহজনক হাম রোগে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনের।

এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। ওদের মধ্যে একজন শিক্ষানবিশ নার্সও রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় সালেহ আহমদ নামের এক শিশু হামের উপসর্গে মৃত্যু হয়েছে। তার বয়স ৯ মাস। সে কানাইঘাটের বাউরবাগ গ্রামের বাসিন্দা। এবং সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে ।

আজ শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়-(শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) শনিবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৭ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন রোগী ভর্তি আছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৩ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার