Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

BN DESK
02 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়য়ে দেড় কোটিরও বেশি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, তাগের ৪৮ ব্যাটালিয়নের শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক ও বাংলাবাজার বিওপি’র জোয়ানরা গত দুদিন সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় ক্রিম, ফেসওয়াশ, বডি লোশন, ওষুধ, কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশি রসুন ও শিং মাছ জব্দ করেছে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করেছে বিজিবি।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।  

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার