Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ

BN DESK
09 October 2025, 10:46 PM পড়তে ১ মিনিট
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা এবং ৩০ জন শিশু রয়েছে। তাদের ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম এবং ২৭ জনের বাড়ি লালমনিরহাটে। বুধবার (১১ জুন) দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে পুশইন করার পর তাদের আটক করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মোকামপুঞ্জি, মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন, এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়।

এদিকে, জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুটি পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে। তারা ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।

অন্যদিকে, মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি সীমান্ত দিয়ে ৪টি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশইন করেছে বিএসএফ

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার