Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট নগরজুড়ে বিজয়ের উল্লাস, ছাত্র-জনতার মিষ্টি বিতরণ

BN DESK
05 August 2024, 06:10 PM পড়তে ১ মিনিট
সিলেট নগরজুড়ে বিজয়ের উল্লাস, ছাত্র-জনতার মিষ্টি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে রাজপথে নামেন উচ্ছ্বসিত জনতা। ভারী বর্ষণেও জনতা সেনা বাহিনীর সামনে রাস্তায় নেমে আসে।

তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
 
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগের। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশ্যে ভাষণের আগে সিলেট নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।
 
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষ মিছিল নিয়ে বের হন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন।
 
এছাড়া নগরের মিরের ময়দান এলাকায় এক নারীকে মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
 
দোকানিরা জানিয়েছেন, একেতো অসহযোগ আন্দোলনের কারণে দোকান বন্ধ ছিল। যে কারণে মিষ্টি তৈরি করা হয়েছে সীমিত। এ অবস্থায় সিলেটের বিভিন্ন দোকানে গিয়েও মিষ্টি না পেয়ে খালি হাতে ফিরছেন আন্দোলনকারীরা।
 

 

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট নগরজুড়ে বিজয়ের উল্লাস, ছাত্র-জনতার মিষ্টি বিতরণ

B
BN DESK | 05 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার