Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক:  সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে।  রোববার (১০ নভেম্বর)বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে এ পণ্য জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ২টি ট্রলি ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাই পণ্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 10 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার