Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 01:52 PM পড়তে ১ মিনিট

সিলেট সীমান্তে আলাদা অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৬ মে) সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির টহল দলের  চোরাচালানবিরোধী একাধিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, শনিবার ৪৮ বিজিবির অধীনস্থ সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ছাড়াও চিনি, কম্বল, ওষুধ, বিড়ি ও মদসহ ভারতীয় গরু জব্দ করা হয়।

এছাড়াও অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতা জব্দ করা হয়। সবমিলিয়ে পৃথক অভিযানে জব্দ করা মোট চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রমসহ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবারের পৃথক অভিযানে ভারতীয় এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার