Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 02:26 PM পড়তে ১ মিনিট
সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে সীমান্তে আবারও অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, পাথরকোয়ারী, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ, সংগ্রাম এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভরতীয় চিনি, গরু, সাবান, আইবল ক্যান্ডি, চকলেট, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭০০টাকা।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার