Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

BN DESK
02 September 2026, 02:18 PM পড়তে ১ মিনিট

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সাত জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ৪৮ বিজিবি।  

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত দিয়ে সাত জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে তারা দু দেশের শূন্যরেখায় অবস্থান করছেন।
 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ সীমান্ত পিলারের ৩৩নং সাব পিলারের পাশ দিয়ে বিএসএফ সাত জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। সে সময় বিজিবি সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করেন। বর্তমানে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে ওই সাত জন অবস্থান করছেন।

৪৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তের পরিবেশ শান্ত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

B
BN DESK | 09 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার