Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 02:46 PM পড়তে ১ মিনিট
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রবিবার (২২ ডিসেম্বর) এসব পণ্য জব্দ করে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। 

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবিরহাওড় এবং তামাবিল বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল ও ফুচকা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে বিজিবি। জব্দ চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা।

জব্দ চোরাই পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার