Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে অবৈধ পণ্য আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

BN DESK
02 September 2026, 01:48 PM পড়তে ১ মিনিট
সীমান্তে অবৈধ পণ্য আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে রাজাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (১৯ মে) ভোরে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. শামসুল হক (২৫) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

সুনামগঞ্জ বিজিবির তথ্য মতে, বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য আনতে যান ৪-৫ জন চোরাকারবারি। এসময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক গুলিবিদ্ধ হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত। তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পণ্য আনতে গিয়েছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সীমান্তে অবৈধ পণ্য আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার