Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে আটক দুজন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

BN DESK
03 September 2026, 04:19 AM পড়তে ১ মিনিট
সীমান্তে আটক দুজন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক:   মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 


মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টার দিকে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। 

ফেতর আসারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল (৬৬) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার (৫৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ফেরত দেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায় বিএসএফ। জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করে বিজিবি।


মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপির সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। রাতেই দুইজনকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সীমান্তে আটক দুজন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার