Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

BN DESK
10 October 2025, 01:41 PM পড়তে ১ মিনিট
সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার সকালে নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের কাছে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর হয়।

ওই তিন বাংলাদেশি হলেন– ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিড়ালশাখ গ্রামের মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুমি আক্তার সিমা (২৫), পাবনার চটমোহরের মথুরাপুর বাজারের মোছা. মারুফা খাতুন (২৮)। তাঁরা গতকাল সোমবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, সকাল পৌনে ৯ টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠক শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় বিজিবির ৩১/বি কোম্পানির নায়েব শাহ আলম দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই ৩ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার