Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে আরও একজনকে গুলি করে হত্যা করল বিএসএফ

BN DESK
01 September 2026, 08:09 PM পড়তে ১ মিনিট
সীমান্তে আরও একজনকে গুলি করে হত্যা করল বিএসএফ

মফস্বল ডেস্ক : ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আজ রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, ওবায়দুল ও মিকাইলসহ ৭-৮ জন শনিবার (২৬ এপ্রিল) মধরাতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরেছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিএসএফ’র ব্যাটেলিয়ন কমান্ডার ফোন করে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি বাংলাদেশি কিনা তা তারা নিশ্চিত করেনি। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানায় মরদেহ রাখা আছে। 

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সীমান্তে আরও একজনকে গুলি করে হত্যা করল বিএসএফ

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার