Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

BN DESK
01 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে আহত বাংলাদেশি নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধের ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি।

নিহত ওই ব্যক্তির নাম নাসির উদ্দিন (৪০)। তিনি উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মে মাসের ১৭ তারিখ রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি সংলগ্ন (বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর সময়) সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে নাসির, সোহাগ ও রিপন। ওই সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে নাসির বুক, পেট ও পায়ে গুলি লেগে গুরুতর আহত হন। ওই সময় সোহাগ ও রিপন সামান্য আহত হন। পরে সীমান্ত থেকে আহতের স্বজনরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। সোহাগ ও রিপনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নাসিরকে প্রথমে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় নাসিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান তিনি।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত নাসিরের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গত ১৭ তারিখে সীমান্তে একটি ঘটনা ঘটেছিল। কিন্তু এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার