Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

BN DESK
02 September 2026, 01:50 PM পড়তে ১ মিনিট
সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। তিনি জানান, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটক করে। এর মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ শিশু রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাঁচ বছর ধরে তারা ভারতের আসামে বসবাস করছে। হঠাৎ পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। 

আটকরা বিজিবি হেফাজতে রয়েছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার