Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুগন্ধা নদী সংলগ্ন খাল থেকে যুবকের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 11:58 AM পড়তে ১ মিনিট
সুগন্ধা নদী সংলগ্ন খাল থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খালের শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে মিজান (২২) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৮ এপ্রিল) সকালে  মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজান ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের জাহাঙ্গীর ছেলে। তিনি ঝালকাঠিতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

সুগন্ধা নদী সংলগ্ন খাল থেকে যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার