Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে অবৈধ অস্ত্রসহ তিন যুবক আটক

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে অবৈধ অস্ত্রসহ তিন যুবক আটক

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী নাজমুলের তিন সহযোগীকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।

আটকরা হলেন, তাহিরপুরের বড়ছড়া গ্রামের আলতু মিয়ার ছেলে জালাল মিয়া ( ২৩), আবুল মেকারের ছেলে রাজু মিয়া (২১) ও নুর আহমেদের ছেলে রাসেল মিয়া (২৫)।

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার বলেন, তাহিরপুরের সন্ত্রাসী নাজমুল নামে এক যুবক ওই উপজেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য লং রেঞ্জ শ্যাুটিং রাইফেল নামে এই অস্ত্রটি অবৈধভাবে ভারত থেকে নিয়ে এসেছে। তবে সেই অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার আগেই আমরা তার তিন সহযোগীকে আটক করেছি। এরই মধ্যে সন্ত্রাসী নাজমুলকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে অবৈধ অস্ত্রসহ তিন যুবক আটক

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার