Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেফতার

BN DESK
02 September 2026, 02:20 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলী (৩৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

 মর্তুজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চেরাগ আলী।

 

পুলিশ জানায়, মর্তুজ আলী দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। গ্রেফতারের আগেও তিনি একটি ডাকাতির পরিকল্পনা করছিলেন।

 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মর্তুজ আলীর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেফতার

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার