Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে ঘরের সামনে ঘোড়া বাঁধা নিয়ে সংঘর্ষ, নিহত ২

BN DESK
02 September 2026, 02:54 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে ঘরের সামনে ঘোড়া বাঁধা  নিয়ে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল (৫৫)।

জানা গেছে, সোমবার রাতে তারাবির নামাজের পর আশিক মিয়ার বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখেন একই গ্রামের বাসিন্দা শের আলী। পরে আশিক মিয়ার ছেলে ফরিদ মিয়া ঘর থেকে বের হলে ঘোড়াটি পা দিয়ে তাকে আঘাত করে। বাড়ির সামনে কেন ঘোড়া বেঁধে রাখলেন শের আলীকে আশিক মিয়ার ভাই সাহার আলী এমন প্রশ্ন করলে শের আলী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

পরে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে আশিক আলীর পক্ষের নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে গিয়ে দুজনের মৃত্যু হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির হোসেন বলেন, এই ঘটনায় দুই পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে ঘরের সামনে ঘোড়া বাঁধা নিয়ে সংঘর্ষ, নিহত ২

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার