Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 01:26 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 

রোববার (১৫ জুন) সকালে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৫) স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার