Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে নিজঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 02:22 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে নিজঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গাজিনগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রাজিয়া বেগম (২২)। তিনি ওই গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আজিজুর রহমানের মনোমালিন্য চলছিল। রবিবার মধ্যরাতে নিজঘরের সিলিংয়ে রাজিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ‘‘এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে নিজঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার