Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে প্রধান শিক্ষক-দাতা সদস্যের সংঘর্ষে আহত ৪০

BN DESK
02 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে প্রধান শিক্ষক-দাতা সদস্যের সংঘর্ষে আহত ৪০

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর)  সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের সঙ্গে দাতা সদস্যের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের পক্ষের লোক ও দাতা সদস্যের পক্ষের লোকদের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৪০ জন আহত হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে প্রধান শিক্ষক-দাতা সদস্যের সংঘর্ষে আহত ৪০

B
BN DESK | 17 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার