Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

BN DESK
02 September 2026, 01:26 PM পড়তে ১ মিনিট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার (২২ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে গাজীনগর গ্রামের মনির মিয়া ও আঙ্গুর মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি মীমাংসার জন্য রাত ৯টার দিকে সালিস বৈঠক বসানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অভিযোগ রয়েছে, সালিস চলাকালেই মনির মিয়ার পক্ষের লোকজন আঙ্গুর মিয়ার মার্কেটে হামলা চালায়। এতে একটি মিনি মার্কেট ভাঙচুর, দুটি দোকান লুট এবং তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে আঙ্গুর মিয়ার সমর্থকরাও পাল্টা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। 

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

B
BN DESK | 23 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার