Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

BN DESK
02 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শেষরাতে হটাৎ করে দোয়ারা বাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম বাড়ি ফেরার পথে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ডিউটি অফিসার আলী আকবর বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার