Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে বিজিবির হাতে ভুয়া পুলিশ আটক

BN DESK
07 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে বিজিবির হাতে ভুয়া পুলিশ আটক

সুনামগঞ্জে ভূয়া পুলিশ সাজা এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করেছে ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

আজ সোমবার (২ ডিসেম্বর) ভোর ৫ টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে ভুয়া পুলিশ মো: বাকির হোসেনকে (২৮) আটক করা হয়।

বারেক তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের মো: আবু চাঁন মিয়ার ছেলে।

 

এ সময় তার সহযোগী মোটরসাইকেল চালক মো: তাবারত হোসেনকেও (৩০) আটক করা হয়। তিনি একই উপজেলার দক্ষিণ গোড়িলা গ্রামের মো: আ: মালেকের ছেলে।

বিজিবি জানায়, পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে তাবারতের মোটরসাইকেলে করে পাওনাদার বাকির হোসেন পুলিশের পোশাক পরে সীমান্তের গামারীতলায় পৌঁছালে মাছিমপুর বিওপির টহলদলের সন্দেহ হয়। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তারা জানান, পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরে এসেছেন তারা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, আটককৃত দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে বিজিবির হাতে ভুয়া পুলিশ আটক

B
BN DESK | 02 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার