Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে বিয়ের বাড়িতে চুরি করতে যুবক নিহত

BN DESK
02 September 2026, 01:40 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে বিয়ের বাড়িতে চুরি করতে যুবক নিহত

নিউজ ডেস্ক:     সুনামগঞ্জ জেলার মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৪ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইমুন সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্য রাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা গভীর রাতে টিন কাটার শব্দ শুনে তিনি ঘরের দরজার কাছে গিয়ে দেখেন, এক ব্যক্তি দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সন্দেহবশত ঘরে থাকা দা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন।

দরজা ফাঁক করে যখন ওই ব্যক্তি ভিতরে হাত দিলে বাড়ির বাসিন্দা ইকাবাল তার হাতে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যান। পরে শনিবার সকালে মাইজবাড়ি পুর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের বোন হোসনা বেগম বলেন, “আমার ভাই চোর ছিল না। তাকে একদম পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ( ক্রাইম) বলেন, “মাইজবাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়।”

তিনি বলেন, “ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে বিয়ের বাড়িতে চুরি করতে যুবক নিহত

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার