Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
02 September 2026, 01:49 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক:   সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়াসহ কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন মানিক মিয়া। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার