Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জ বাংলাবাজার  সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

BN DESK
02 September 2026, 01:27 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জ বাংলাবাজার  সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপাড়া সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে ভারতীয় ৯ গরু আটক করেছে বিজিবি।

রোববার (১৫ জুন) দুপুরে ভারতীয় গরু আটকের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য মতে, জেলার দোয়ারা বাজারের বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপাড়া হতে গরুগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ, নিরাপত্তাসহ বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। সীমান্ত থেকে যেসব গরু আটক করা হয়েছে সেগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জ বাংলাবাজার  সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার